Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

BN DESK
23 December 2025, 08:36 PM পড়তে ১ মিনিট
ঢাবি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
 
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, মল চত্বর ও কলা ভবন প্রদক্ষিণ করে রোকেয়া হলের পাদদেশে গিয়ে শেষ হয়।
 
মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘মেঘনা নদী বহমান, তারেক রহমান’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাশাপাশি বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 
দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর আগামী বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরছেন তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার