Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ( ০৮ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন। 

গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রেট কার্যালয়ের সংলগ্ন একটি এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন চকরিয়া উপজেলার চৌঁয়ারফাঁড়ি এলাকার মো. সেলিম (৩৫) ও কোরালখালী এলাকার আব্দুল্লাহ আল মামুন শাহীন ওরফে সাজ্জাদ (২১), ইলিশিয়া এলাকার নাছির উদ্দিন (৪৫) ও ঈদমনি এলাকার তৌহিদুল ইসলাম (২৪)।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, শুক্রবার মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশে মাইক্রোবাসসহ অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ থেকে ৭ জন সন্দেহভাজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় আরও মামলা করা হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার