Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

BN DESK
27 December 2025, 12:08 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক:   কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এদিকে, আগুন লাগার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাহাজটিতে থাকা চালকদের সরিয়ে নেয়া হয়।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার