Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানাধীন জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদীর পাড়ের ধানক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ধানক্ষেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত ইয়াবা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার