Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত হচ্ছে

BN DESK
11 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্যা সিভিল এভিয়েশন রুল ১৯৮৪-এর সাব রুল ১৬  অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তাতে উল্লেখ ছিল।

এরআগে গত ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত হচ্ছে

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার