Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কখন পদত্যাগ করবেন, জানালেন আসিফ মাহমুদ

BN DESK
27 November 2025, 07:29 PM পড়তে ১ মিনিট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করবো এখনো সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

তিনি বলেন, এমন কোনো আইন বা বিধি-নিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো।

ডিসেম্বর প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে কি পদত্যাগ করবেন- এ বিষয় তিনি বলেন, কোনো কিছুই তো এখনো চূড়ান্ত হয়নি, শিডিউল ঘোষণা আছে, সবকিছু ফাইনাল হোক তারপর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কখন পদত্যাগ করবেন, জানালেন আসিফ মাহমুদ

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার