Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কণার গানে নাচলেন নোরা ফাতেহি

BN DESK
16 December 2025, 04:21 PM পড়তে ১ মিনিট

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ কিছুদিন আগে অন্তর্জালে প্রকাশ হয়েছে। গানটি সুর ও সংগীত করেছেন সানজয়, আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ। তাল মিলিয়ে এবার গানের সঙ্গে নাচে মাতলেন বলিউডের নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেয় সানজয়।

নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ওর হাতে মেহেন্দি। ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন।অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’উল্লেখ্য, ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনও দর্শক মন জয় করে চলেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কণার গানে নাচলেন নোরা ফাতেহি

B
BN DESK | 16 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার