Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কন্যার বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

BN DESK
15 November 2025, 03:52 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : চতুর্থ বিবাহবার্ষিকীতে এলো জীবনের সেরা উপহার। বলিউডের জনপ্রিয় তারকা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার ঘর আলোকিত করে এসেছে কন্যাসন্তান। শনিবার সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

ঘটনাচক্রে আজ রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম পোস্টে এই কথা উল্লেখ করে তারা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’ ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে আর কয়েকদিন সময় লাগতে পারে।

প্রসঙ্গত, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয় রাজকুমার ও পত্রলেখার। এরপর বন্ধুত্ব। ২০১৪ সালে প্রেমের কথা জানান তারা। সে সময় তারা একসঙ্গে অভিনয় করছিলেন ‘সিটিলাইটস’ সিনেমায়। দীর্ঘ সময় বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বরে তারা সাতপাকে বাঁধা পড়েন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কন্যার বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার