Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব

BN DESK
12 December 2025, 02:23 PM পড়তে ১ মিনিট

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দেন। 

এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব। কন্যা ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন।

মেয়ের নাম রেখেছেন আনায়া।

অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর সন্তান আসে তাদের সংসারে।

২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক ছেলেসন্তান রয়েছে।

এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার