Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কবরস্থান থেকে ৬ টি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

BN DESK
07 December 2025, 08:45 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙ্গা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এটি খুলে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরি পাইপপগান পাওয়া গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয় বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কবরস্থান থেকে ৬ টি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার