Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কর্ণফুলী টানেলে চলছে রক্ষণাবেক্ষণ, রাতে যান চলাচল নিয়ন্ত্রিত

BN DESK
11 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে আগামী ৬ দিন রাতের নির্দিষ্ট সময়ে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় মুখে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। 

এজন্য যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে ধৈর্য ও সহমর্মিতা কামনা করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কর্ণফুলী টানেলে চলছে রক্ষণাবেক্ষণ, রাতে যান চলাচল নিয়ন্ত্রিত

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার