Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কলমাকান্দায় ডোবায় পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু

BN DESK
15 December 2025, 04:59 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার কলমাকান্দায় ডোবায় পড়ে ত্বহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ত্বহা ওই গ্রামের আওলাদ মিয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

কলমাকান্দায় ডোবায় পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার