Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম কাজল আগরওয়াল। সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে কাজল নাকি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রার্থনা, উদ্বেগ, এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমন কী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে।

গুজবের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে কাজল বলেন, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমন কী জানা গিয়েছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার