Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

BN DESK
09 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্তে নৈশভোজ করতে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটি পেরিকে, যা নিয়ে চর্চার অন্ত ছিল না। এবার তাদের দুজনকে পাওয়া গেল অন্তরঙ্গ অবস্থায়, প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন! যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা।

প্রমোদতরীতে ট্রুডো ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। উর্ধ্বাঙ্গ অনাবৃত ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র! সোশ্যালে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক। চুল মাথার উপরে তুলে বাঁধা। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তিনি জিন্সের ট্রাউজার বেছে নিয়েছেন। তারা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তার।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয়। লোকচক্ষুর অন্তরালেই তারা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখনো মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সূত্র : এনডিটিভি

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার