Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কারাবাও কাপের শেষ আটে ম্যানসিটি, বিদায় টটেনহ্যামের

BN DESK
09 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়ে জিতলেও হেরে গেছে প্রিমিয়ার লিগের আরেক দল টটেনহ্যাম হটস্পার। সোয়ানসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিটি, অন্যদিকে নিউক্যাসলের কাছে ২-০ গোলে হেরেছে টটেনহ্যাম।

ঘরের মাঠে ১২ মিনিটের মাথায় গনসালো ফ্রাঙ্কোর গোলে এগিয়ে যায় সোয়ানসি। প্রথমার্ধেই (৩৯ মিনিটে) জেরেমি ডোকোর গোলে সমতায় ফেরে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে ২-১ করেন ওমর মারমুশ। আর যোগ করা সময়ে গোল করে বড় জয় নিশ্চিত করেন রায়ান সেরকি। অন্যদিকে নিউক্যাসলের মাঠে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও জিততে পারেনি টটেনহ্যাম। ২৪ মিনিটে ফ্যাবিয়ান সার এবং ৫০ মিনিটে নিক ওলটেমেডের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

কারাবাও কাপের শেষ আটে ম্যানসিটি, বিদায় টটেনহ্যামের

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার