Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা–২০২৫ এর ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বছর মোট ১০৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।বোর্ডের তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫৬১০ জন। এর মধ্যে ছাত্র ছিলেন ৭৭ হাজার ২৯১ জন এবং ছাত্রী ২৮ হাজার ৩১৯ জন। 

ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৫ হাজার ১৪৩ জন, পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে, ছাত্রীদের মধ্যে ২১ হাজার ৪২ জন পাস করেছেন, পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।বোর্ডে মোট ১,৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ছাত্র ৩৯৭ জন এবং ছাত্রী ১,২১৩ জন।

এ বছর মোট ৭৩৩টি কেন্দ্রে ও ১,৮৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার