Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা আর নেই

BN DESK
07 January 2026, 04:51 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রথাভাঙা নির্মাতা।

শোকবার্তায় ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি জানায়, আমরা এমন একজন পরিচালককে হারালাম, যিনি ছিলেন সাহসী রাজনৈতিক কণ্ঠস্বরের প্রতীক। তিনি শুধু সহকর্মীদের কাছেই নন, বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন গভীরভাবে শ্রদ্ধেয়।

১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া বেলা তার মাত্র ১৬ বছর বয়সেই চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি নেন। বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়েই শুরু হয় তার যাত্রা। অপেশাদার নির্মাণ থেকে খুব দ্রুতই তিনি নিজের স্বতন্ত্র ভাষা ও দৃষ্টিভঙ্গির ছাপ রাখেন। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে প্রাতিষ্ঠানিকভাবে তার চলচ্চিত্র চর্চা শুরু হয় এবং ১৯৭৭ সালে মুক্তি পায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফ্যামিলি নেস্ট’। বিশ্ব সিনেমায় বেলা তার পরিচিত ছিলেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে। তার ছবির বৈশিষ্ট্য ছিল দীর্ঘ একটানা শট, সাদাকালো দৃশ্য, ন্যূনতম সংলাপ আর সময়ের ধীর, প্রায় স্থবির প্রবাহ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যামনেশন’ আন্তর্জাতিক অঙ্গনে তাকে পরিচিত করে তোলে।

তবে ১৯৯৪ সালে নির্মিত সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’-ই তাকে কিংবদন্তির আসনে বসায়। ৪৪০ মিনিট দৈর্ঘ্যের এই ছবি আজও বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত। ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর তিনি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন। যদিও ক্যামেরার আড়ালে পুরোপুরি সরে যাননি বেলা তার-নিভৃতে স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে আজীবন যুক্ত ছিলেন সিনেমার সঙ্গে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা আর নেই

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার