Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

BN DESK
18 November 2025, 06:52 PM পড়তে ১ মিনিট

কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. জিয়াউদ্দিন নাসির আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি ভিকটিমের ভাসুর মো. মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় আসামি মো. জিয়াউদ্দিন নাসিরের ঘরে তার স্ত্রী আয়েশা আক্তার রীমার (২৪) রহস্যজনক মৃত্যু হয়। রীমা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ দাবি করে, রীমা পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।

তবে ভিকটিমের বাবা মো. বাহার মিয়া বাদী হয়ে রীমার স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচারকালে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড। স্বামী মো. জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইউসুফ আলী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার