Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

BN DESK
22 November 2025, 05:32 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট দিয়ে আসামি ধরার অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ  শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি।  ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। ঘটনার পর খোঁজ নিয়ে জানা গেছে, রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার