Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক
24 October 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান শাহানাজ আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বারপাড়া ইউনিয়নের তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার শাহানাজ দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার ১১ মাস পর গত ২৬ জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানাজ সুলতান মিয়া হত্যা মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার