Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনার সূত্রপাত। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার