Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত ২

BN DESK
09 January 2026, 02:37 AM পড়তে ১ মিনিট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায়।

নিহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার আরমান হোসেন (১৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, বাসটি ইউটার্নের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী লেন থেকে ঢাকা মুখী লেনে উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেছে। চালক বা হেলপারকে এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত ২

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার