Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

BN DESK
09 January 2026, 03:07 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) এবং ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর ধাক্কা খেয়ে বিপরীতমুখী ঢাকামুখী একটি মাইক্রোবাসে আঘাত করে। এতে বাস উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার