Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক ১

BN DESK
23 December 2025, 07:48 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে তানজিনা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার মুরাদনগর থানার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিনা ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল মাঝির মেয়ে। ঘটনার পরপরই অভিযুক্ত কুদ্দুস রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, তানজিনা আক্তার প্রায় ২ বছর আগে প্রেম করে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে কুদ্দুস রুবেলের সঙ্গ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এক বছর পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তানজিনার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী রুবেল। এ ঘটনায় ৪ দিন আগে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি জিডি করেন।

এদিকে, জাপানি ভাষার একটি কোর্স করতে এদিন মুরাদনগর উপজেলা সদরে আসেন তানজিনা আক্তার। দুপুরে বাড়িতে ফেরার পথে ভুবনঘর এলাকায় ওঁৎ পেতে থাকা রুবেল ধারালো ছুরি দিয়ে তানজিনাকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল খান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িত স্বামী কুদ্দুস রুবেলকে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে থানায় আনা হয়েছে। আগামীকাল বুধবার  মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক ১

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার