Logo
ট্রেন্ডিং: ঢাবি প্রশাসন ছাত্রদলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে : ডাকসু নেতা ‘পাটোয়ারীর জনপ্রিয়তা দেখে মির্জা আব্বাস মনে হয় আফসােস করছে’ ঢাকা-১৩ আসন আগে কখনো এমন উচ্চ শিক্ষিত প্রার্থী পায়নি: তাবিথ আওয়াল ঢাবিতে ছাত্রদলের বিচার দাবিতে প্রক্টরের সঙ্গে ডাকসুর প্রতিনিধিদের বাকবিতণ্ডা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ পা বিশিষ্ট কানাবক দেখতে জনতার ভিড়

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ পা বিশিষ্ট কানাবক দেখতে জনতার ভিড়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: একটি কানা বকের চারটি পা। সেই বক দেখতেই ভিড় উৎসুক জনতা। বকটি উদ্ধার হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারী গ্রামে। ওই গ্রামের আব্দুর রশিদের বাড়িতে রয়েছে বকটি। ক্ষুদ্র হাড়ি পাতিল ব্যবসায়ী রশিদ ৩ দিন আগে হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশে পুকুরে বকটিকে ছটফট করতে দেখেন। পরে কৌশলে চার পা কানা বকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি।

আব্দুর রশিদ জানান, ছোটবেলা থেকেই আমি পাখিকে খুব ভালবাসতাম। পুকুর পার থেকে বকটি উদ্ধার করেছি। একটি পায়ের সমস্যা থাকায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে খাঁচায় পালতে শুরু করেছি। পাখির প্রতি ভালোবাসা থেকে প্রতিনিয়ত যত্ন নিচ্ছি। বকটিকে মাছ কিনে বা মাছ ধরে খাওয়ানোর ব্যবস্থা করছি।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, জেনেটিক কারণে বকটির চারটি পা হয়েছে। এর মধ্যে দুটি পা সচল ও দুটি পা অচল। বকটিকে সুস্থ রাখার জন্য পরামার্শ দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ পা বিশিষ্ট কানাবক দেখতে জনতার ভিড়

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার