Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা

BN DESK
10 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : প্রাক্তন আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবরের পরই যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। হঠাৎ করেই তার দ্বিতীয় বিয়ের ইচ্ছা নিয়ে বিস্ফোরক মন্তব্য এখন বিনোদন জগতে ‘হটকেক’।

তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন তিনি কী তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন? সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে এটি কী তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরনো সম্পর্কের ছায়া?

সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন, ‘২০২৪-এ মালাইকা, আপনি কী সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?’ প্রশ্ন শুনে প্রথমে মালাইকা হেসে কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘এর মানে কী? আমাকে কী কাউকে কোলে নিতে হবে?’ এরপর প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি হাসিমুখে দ্বিধাহীনভাবে স্বীকার করেন, ‘যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।’

মালাইকার এমন অকপট স্বীকারোক্তি শুনে ফারাহ খান ঠাট্টা করে বলেন, ‘কেউ আছে মানে? অনেকে আছে।’ ফারাহর এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুল ভঙ্গিতে সরাসরি জবাব দেন, ‘মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার