Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কেকেআরের নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
গত মৌসুমে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ঘুরছিল আলোচনায়। তবে শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে শাহরুখ খানের দলের দায়িত্ব যাচ্ছে নিজেদেরই পুরনো মুখ অভিষেক নায়ারের হাতে।
 
 
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় দলের সাবেক সহকারী কোচ নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে।
 
কেকেআরের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক দিন আগেই নায়ারকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
 
নায়ার কেকেআরের সঙ্গে যুক্ত বহু বছর ধরেই। গম্ভীর যখন দলের মেন্টর, সেই সময় তিনি সহকারী কোচ ছিলেন। ২০২৪-এর আইপিএল শিরোপা জয়ের সাক্ষী। পরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান।
তাই নাইটদের ড্রেসিংরুমের পরিবেশ, খেলোয়াড়দের মানসিকতা থেকে সব কিছুই ভালোভাবে জানেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও কেকেআর ব্যবস্থাপনার পছন্দের একটি কারণ বলে জানা গেছে।
 
 
সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই কেকেআরের নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
 
 
নায়ার সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন।
 
 
রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটারদের ব্যাটিং গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটাররা উঠে এসেছেন তার হাত ধরে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কেকেআরের নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার