Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কোক স্টুডিওতে তাজিকিস্তানের মেহেরনিগরের সঙ্গে হাবিবের ‘জাদু’

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : কোক স্টুডিও বাংলার মঞ্চে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। যে গানটির নাম ‘জাদু’। এতে বিশেষ চমক হিসেবে ছিলো তাজিকিস্তানের জনপ্রিয় শিল্পী মেহেরনিগর রুস্তম। তিনি গানটির একটি অংশে কণ্ঠ দিয়েছেন।

এক বছরের বেশি বিরতির পর কোক স্টুডিও বাংলা তৃতীয় সিজন শুরু হয়েছে। এবার হাবিব নিজের সংগীতায়োজনে গেয়েছেন বাউল শাহ খোয়াজ মিয়ার জনপ্রিয় গান ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’।

গানের একটি বিশেষ অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশেই কণ্ঠ দিয়েছেন মেহেরনিগর।

এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। এর আগে ‘তাঁতি’, ‘মা লো মা’, ‘অবাক ভালোবাসা’, ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ গানগুলো প্রকাশিত হয়েছে। সেগুলো এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কোক স্টুডিওতে তাজিকিস্তানের মেহেরনিগরের সঙ্গে হাবিবের ‘জাদু’

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার