Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

BN DESK
19 January 2026, 04:23 PM পড়তে ১ মিনিট

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কোথাও লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমানসুযোগ পায়, এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে। 

তিনি আরও বলেন, বাংলাদেশকে আরও ভালো জায়গায় দ্রুত নিয়ে যেতে হবে। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যাকে ভোট দিয়েছেন তিনি হোক আর অন্য কেউ হোক আপনার সমান অধিকার তাকে দিতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে, টাকা পয়সার হিসেব চায়। আপনারাও টাকা পয়সা, কাজকর্মের হিসাব পাবেন। এতে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন। এটি হবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য। 

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখ।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার