Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কোম্পানীগঞ্জে জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

BN DESK
10 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেরা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (০৪ অক্টোবর) সকালে জেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধের নাম আব্দুল মালেক (৮০)। তিনি উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।  

স্থানীয়রা জানায়, আব্দুল মালেক সাঁতার জানেন না। গতকাল শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুম্মা নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনেরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। 

কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২ নং স্লুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের মরদেহ স্লুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কোম্পানীগঞ্জে জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার