Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ক্যাম্প ন্যুর নাম হতে পারে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’

BN DESK
17 November 2025, 02:46 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : পিএসজি ঘুরে ইন্টার মায়ামিতে থিতু হওয়ার আগপর্যন্ত ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। সিনিয়র ক্যারিয়ারের আগে তার সময় কেটেছে বার্সেলোনার ‘সি’ ও ‘বি’ দলে। বার্সেলোনায় দুই দশকের পথচলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড ও কীর্তি গড়েছেন মেসি। এই ক্লাবে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য। তার ৮টি ব্যালন ডি’অরের ৭টিই বার্সায় থাকার সময়। 

ভারাক্রান্ত মন নিয়ে ২০২১ সালের আগস্টে পিএসজির উদ্দেশ্য দল ছেড়ে যান তিনি। ক্লাবের কিংবদন্তি এই খেলোয়াড়ের নামে স্টেডিয়ামের নামকরণ করার কথা ভাবছে বার্সেলোনা। কাতালান প্রেসের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্যাম্প ন্যুর নাম হয়ে যেতে পারে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’। মেসিকে সম্মানিত করতে এমন কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ।
মেসি বার্সেলোনাকে বিদায় বলেছিলেন ২০২১ সালের ৫ আগস্ট। খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে শেষবার পা রেখেছিলেন সে বছরের ১৬ মে, লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে।

সেই ম্যাচটি অবশ্য হেরেছিল বার্সেলোনা। সেই ম্যাচের প্রায় তিন মাস পর এখানে কান্নাভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানান দলটির রেকর্ড গোল স্কোরার। এখন যে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, সেটা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মেসির নামে ক্যাম্প ন্যু নামকরণ করা হলে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক আরও ভালো হবে।

মেসি চলে যাওয়ার পর ক্যাম্প ন্যু সংস্কার হয়েছে। আর্জেন্টাইন তারকা ‘নতুন’ ক্যাম্প ন্যুতে সপ্তাহখানেক আগে ফের ফিরেছিলেন। সোমবার (১০ নভেম্বর) ক্যাম্প ন্যুতে ফেরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, এই আঙিনা তার কতটা আপন। মেসি ছবির ক্যাপশনে লেখেন, ‘গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরেছি, যেটা আমি খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ আমি। আশা করি, একদিন এখানে ফিরে আসতে পারব এবং কেবল খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, যে সুযোগ আমি কখনও পাইনি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

ক্যাম্প ন্যুর নাম হতে পারে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার