Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ক্রিকেটারদের দাবি যৌক্তিক, বিসিবির আচরণ দুঃখজনক: তামিম

BN DESK
15 December 2025, 01:25 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্রিকেটারদের দাবিকে যৌক্তিক মনে করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এছাড়া তিনি উল্লেখ করেন, দাবি নিয়ে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণ দুঃখজনক।

আজ (রোববার, ১৪ ডিসেম্বর) এসব বিষয় তুলে ধরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন তিনি।

তামিম তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, ‘পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

 

 

 

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

ক্রিকেটারদের দাবি যৌক্তিক, বিসিবির আচরণ দুঃখজনক: তামিম

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার