Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ক্রিকেটার শাহীন আলমের পাশে তারেক রহমান

BN DESK
03 January 2026, 06:46 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অস্বচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই পেসারকে সহায়তা করতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুদান হস্তান্তরকালে আমিনুল হক বলেন, ‘বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো মেধাবী পেসার অভাবের তাড়নায় হারিয়ে যাবে-এটা হতে পারে না। তার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি শাহীনকে আবার মাঠে ফিরতে অনুপ্রাণিত করবে।

তারেক রহমানের এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত শাহীন আলম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত মাঠে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

ক্রিকেটার শাহীন আলমের পাশে তারেক রহমান

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার