Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

BN DESK
25 November 2025, 09:42 PM পড়তে ১ মিনিট

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে; পরে আরও ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। বর্তমানে ১৩টি ইউনিট কাজ করছে, আরও ৩টি ইউনিট পথে আছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার