Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার

BN DESK
11 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার এলাকায় একটি ঝোপ থেকে এটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানার  পুলিশের একটি দল ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় একটি বিস্ফোরক সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এটি উদ্ধার করা হয়।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোনো সংস্থার বা কারা বহন করেছে তা জানতে তদন্ত চলছে। তবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেন তিনি।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার