Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খাগড়াছড়িতে স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

BN DESK
01 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া জুম্ম কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদরের সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভোরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে আটক করা হয় চয়ন শীলকে। চয়নের ছবি দেখে তাকে শনাক্ত করে ভিকটিম।

এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় নির্যাতনের শিকার ওই ছাত্রী। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বৌদ্ধ বিহারের পাশের একটি জমিতে অজ্ঞান অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ভুক্তভোগীর অভিযোগ অজ্ঞাত ৩ যুবক পালাক্রমে তাকে ধর্ষণের পর সেখানে ফেলে রেখে যায়।

এদিকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

খাগড়াছড়িতে স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার