Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন জেমস

BN DESK
30 December 2025, 04:07 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নগরবাউল জেমস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে জেমস আরও লেখেন, ‘মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন-আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন জেমস

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার