Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

BN DESK
02 January 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

সাবেক প্রধানমন্ত্র, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চতুর্থ দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। অপরদিকে বিকালে বাদ আছর আসলাম চৌধুরীর বাড়ীতে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্টেশন ফকিরা জামে মসজিদের খতিব মাওলানা মামুনুল হক দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। এতে জুমার নামাজে আগত মুসল্লীরাও অংশ নেন।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে মরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়। এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদরদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। এ সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

B
BN DESK | 02 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার