Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে স্বাক্ষর করলেন উপদেষ্টারা

BN DESK
31 December 2025, 01:57 AM পড়তে ১ মিনিট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও দায়িত্বশীল ব্যক্তিরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সাহলে প্রিন্স, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে স্বাক্ষর করলেন উপদেষ্টারা

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার