Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তামিমের পোস্ট

BN DESK
29 November 2025, 03:15 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও প্রত্যাশা করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব শঙ্কা দূর করে আবার হাসিমুখে ফিরবেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আজ শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল। সেখানে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই নেত্রী এবারও সব শঙ্কা দূর করে হাসিমুখে ফিরবেন। তামিম লেখেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সর্বশেষ মেডিকেল বোর্ড বসেছিল। এদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তামিমের পোস্ট

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার