Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র চাঁদপুরে উদ্ধার

BN DESK
03 January 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

ঢাকার খিলক্ষেত থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতার উদ্দিন ব্যাপারী বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্ক এবং বেশ কয়েকটি মুঠোফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে শাকিলকে (২১) আটক করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, মোবাইল চুরি হওয়ায় বাড়িটি তল্লাশি করার সময় একটি পুরোনো গিটারের ভেতর পিস্তল দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুরো ঘর তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেছেন, এসব অস্ত্র ২০২৪ সালের ৫ আগস্ট খিলক্ষেত থানা থেকে লুট হয়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র চাঁদপুরে উদ্ধার

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার