Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গণতন্ত্রকে বাধাগ্রস্তের প্রক্রিয়ায় জনগণ যাবে না, যাবে গণতন্ত্রের পথে: আমীর খসরু

BN DESK
28 January 2026, 08:29 PM পড়তে ১ মিনিট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ওপর আস্থা রেখে নির্বাচন করা ভালো। সব ধরণের খুঁটিনাটি নিয়ে, প্রপাগাণ্ডা দিয়ে বিভিন্ন ধরনের জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া সে পথে তো জনগণ যাবে না, জনগণ যাবে গণতন্ত্রের পথে। তারা চায় সুষ্ঠু নির্বাচন এবং সে পথেই চলছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্য হালিশহর ওয়ার্ডের সল্ট গোলা ক্রসিং থেকে নিশ্চিন্তপাড়া ওয়ার্ড অফিস মাইজপাড়া, ১ নম্বর সাইট, হিন্দু পাড়া, বাকের আলী ফকির টেকসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রত্যেক নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে, এটার অর্থ এই নয় যে নির্বাচনে লেভেল ফিল্ড নেই। সব জায়গায় সব সময় সারা বিশ্বে নির্বাচনে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এটার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা অর্থাৎ যারা নির্বাচন চায় না তারা এই কাজগুলো এই কথাগুলো বলে। কিছু ছোটখাটো ঘটনা, সারাবিশ্বে ঘটছে এটা বাংলাদেশেও ঘটেছে।

তিনি বলেন, জনগণের সমর্থনে এ নির্বাচন হচ্ছে, এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই নির্বাচনে দেশের মালিকানা ফিরে পেতে চায় মানুষ। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই অপেক্ষায় তারা আছে। এটাকে বাধাগ্রস্ত করতে যারাই যাবে, তারা নিজেরাই বাধাগ্রস্ত হবে, তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালাউদ্দিন, হাজী হোসেন প্রমুখ। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

গণতন্ত্রকে বাধাগ্রস্তের প্রক্রিয়ায় জনগণ যাবে না, যাবে গণতন্ত্রের পথে: আমীর খসরু

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার