Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গরু ও দোকানে গাড়ির ধাক্কা লাগায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত ২০

BN DESK
15 December 2025, 08:39 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ফলের দোকান ও গরুর গায়ে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে তর্কের জেরে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের বাসিন্দারা। এতে অন্তত ২০ আহতের খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। সোমবার দুপুরে তার দোকানের সামনে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলে। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনি পাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ইউসুফ ও নুর আলমের সঙ্গে অটোচালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

গরু ও দোকানে গাড়ির ধাক্কা লাগায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত ২০

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার