Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের তিন ছেলে ও এক পুত্রবধূসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার। এরআগে গতকাল রোববার নিহতের মেয়ে নুরিনা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ চৌধুরী বাদশার স্ত্রী মমতাজ বেগম তার ছেলে নুরে আলমের বাড়িতে বসবাস করতেন। কিছুদিন আগে মততাজ বেগমের ২৩ শতক জমি ছেলে আব্দুর গফুর মিয়া লিখে চান। বিষয়টি নুরে আলম ও তার স্ত্রী সুমি বেগম জানতে পেরে মমতাজ বেগমের প্রতি মনক্ষুন্ন হন।

এরইজেরে মমতাজ বেগমের ছেলে আসামি গফুর (৫০), নুরে আলম (৪০), রুহুল আমিন ওরফে সজীব (২৮) ও নুরে আলমের স্ত্রী সুমি বেগম (৩৫) এবং মৃত আজাহার আলীর ছেলে মুকুল মিয়া(৪৯) পরিকল্পিতভাবে তাকে হত্যা করে হাসানপাড়ার মাসুদ রানার বাঁশঝাড়ে মৃতদেহ ফেলে রাখেন। পরে গত শনিবার খবর পেয়ে মমতাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে গত শুক্রবার নিখোঁজ ছিলেন মমতাজ বেগম।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, মমতাজ বেগম নামের বৃদ্ধাকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে তার মেয়ে নুরিনা বেগম। এ মামলার পাঁচ আসামির সবাইকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার