Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

গাজায় ধ্বংসযজ্ঞ আরও তীব্র, একদিনে ৬৫ ফিলিস্তিনিকে হত্যা 

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
গাজায় ধ্বংসযজ্ঞ আরও তীব্র, একদিনে ৬৫ ফিলিস্তিনিকে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা সিটিতে হামলা জোরদার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শহরটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে বর্বর বাহিনী। এছাড়া উপত্যকাটিতে একদিনে আরও অন্তত ৬৫ জনকে হত্যা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির ধ্বংসযজ্ঞ আরও তীব্র করেছে ইসরাইল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শহরের আরেকটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। এতে গাজার সিটি দখলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করল ইসরাইলি বাহিনী। এদিকে আল-রুয়া টাওয়ারে হামলার পাশাপাশি রোববার গাজায় আরও অন্তত ৬৫ জন নিহত হন, যাদের মধ্যে ৪৯ জনই ছিলেন গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। 

ইসরাইলি সেনাদের দাবি, তারা বাসিন্দাদের সরতে বলার পর ওই ভবনটিতে হামলা চালায়। এতে চারপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোও পালিয়ে যায়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেনারা ‘সন্ত্রাসী অবকাঠামো এবং সন্ত্রাসীদের উচ্চ ভবন’ ধ্বংস করছে। তবে আল-রুয়া টাওয়ার ছিল পাঁচতলা বিশিষ্ট একটি ভবন, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও জিম ছিল। এর আগে ইসরাইল হামলা চালায় আল জাজিরা ক্লাব এলাকায়, যেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত শনিবার ১৫ তলা সউসি টাওয়ার এবং গত শুক্রবার ১২ তলা মুশতাহা টাওয়ারে হামলার পর আশ্রয় হারানো পরিবারগুলোর অনেকেই গুরুতর আহত হয়েছেন। সউসি টাওয়ার ধ্বংসের পর এক পরিবার জানায়, ‘আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। আমরা কিছু নিতে পারিনি। আধা ঘণ্টা পরেই ভবনটিকে গুঁড়িয়ে দেওয়া হয়।’

এর আগে গত আগস্টে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে।  নেতানিয়াহুর এই পদক্ষেপে ইতোমধ্যেই এক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজায় ধ্বংসযজ্ঞ আরও তীব্র, একদিনে ৬৫ ফিলিস্তিনিকে হত্যা 

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার