Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

BN DESK
12 November 2025, 07:53 PM পড়তে ১ মিনিট

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মীর ওসমান গনি কাজলকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাতেই তাকে জিএমপি গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতা ও আহবায়ক সদস্য ছিলেন।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হয়ে আত্মগোপনে ছিলেন।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সাবেক কাউন্সিলর মীর ওসমান গনি কাজলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের একটি টিম নজরদারির পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায় তার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার