Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গান ছাড়ার কারণ জানালেন তাহসান

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে রেখেছেন সংগীতশিল্পী তাহসান খান। কিছুদিন আগে সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দেন এই শিল্পী। অস্ট্রেলিয়ায় একটি লাইভ কনসার্টে তাহসান জানান, ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন।  

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দেন তাহসান। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি বর্তমানে আলোচনার কেন্দ্রে আছেন। আমরা সবাই জানি, গান থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমি নিশ্চিত, আপনার ভক্তদের হৃদয় ভেঙে গেছে। আপনি কী এ বিষয়ে কিছু বলতে চান? এটাই কী আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? এ প্রশ্নের জবাবে তাহসান খান বলেন, আমি নিশ্চিত নই যে, এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ। কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে।

তাই আমাকে খুব সতর্ক থাকতে হয়-আমি কী বলছি। তবে একটি বড় বিষয় বলব, অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন, ‘সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ?’ আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি। 

খানিকটা ব্যাখ্যা করে তাহসান খান বলেন, আমার ভাইয়ের কথা ছিল, ‘যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে।’ সো আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে। কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’ এর মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে। ভুলে যাওয়ার ক্ষতর চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া শ্রেয় বলে মনে করেন তাহসান। তার ভাষায়, আমার মনে হয়েছে, আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের ভালোবাসাটা পাব। কারণ আমি দেখেছি, অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারটায় যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। সুতরাং ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গান ছাড়ার কারণ জানালেন তাহসান

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার