Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গুলশানের বাসায় তারেক রহমান

BN DESK
26 December 2025, 12:38 AM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানের বাসায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান তিনি।

এসময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন বলে জানা গেছে। লাল সবুজ বাসে বসেই তিনি নিজ বাসায় ফিরেছেন।

এর আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সমাবেশস্থলে যান তিনি। আর তার স্ত্রী ও কন্যা দুপুর ১২টা ৫৫ মিনিটে গুলশানের এই বাসায় যান। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে এভারকেয়ারের উদ্দেশ্যে বেরিয়ে যান। অন্যদিকে সমাবেশ থেকে এভারকেয়ারে যান তারেক রহমান।

হাসপাতালটিতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গুলশানের বাসায় তারেক রহমান

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার