Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চকরিয়ায় ব্রিজের নিচে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ

BN DESK
07 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় ব্রিজের নিচে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পথচারীরা নবজাতকটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা নবজাতকটি উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন জানান, দুপুর ১টার দিকে অপরিপক্ব (৭ মাস বয়সী) একটি নবজাতক ছেলে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চকরিয়ায় ব্রিজের নিচে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতকের মরদেহ

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার