Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

BN DESK
24 November 2025, 08:01 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের উত্তর হারবাং নতুন বাজার পাড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল আনোয়ার জানান, সকালে রেললাইনের ওপরসহ আশপাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ওসি আরও জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার